items
items
This course includes:
বাংলাদেশে নানান রকম সম্ভাবনাময় পেশার মধ্যে সাংবাদিকতা একটি অন্যতম পেশা। পাশাপাশি এটি অনেক সম্মানেরও একটি পেশা কারণ সাংবাদিকদের কাজ হচ্ছে সমাজের নানান রকম অদেখা বিষয় ও না জানা সত্যকে জন সম্মুখে নিয়ে আসা। আর এ কারণে সাংবাদিকদের সত্য ও সাহসীকতার মূর্ত প্রতিক হিসেবে দেখা হয়। বর্তমানে অনেকেই আগ্রহী হয়ে উঠছে এই পেশায় নিজের ক্যারিয়ার তৈরী করতে। কিন্তু তাদের অধিকাংশই জানে না Journalism Profession এ ক্যারিয়ার সম্পর্কিত যাবতীয় খুটিনাটি তথ্যাদি। বাংলাদেশে Journalism Profession কেন আকর্ষণীয়, অন্য পেশার সাথে এর পার্থক্য, এটি কতটা পেশা আর কতটা নেশা ও দায়বদ্ধতা, এই পেশার ঝুঁকি ও চ্যালেঞ্জ, ক্যারিয়ার হিসেবে বাংলাদেশে সাংবাদিকতা কতটা সম্ভাবনাময় ইত্যাদি প্রশ্নও শিক্ষার্থীদের মনে জাগে। ফলে এই কোর্সে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হবে। এই কোর্স থেকে তারা জানতে পারবেন গণমাধ্যম ও সংবাদমাধ্যমের পার্থক্য; কত ধরনের সংবাদমাধ্যম রয়েছে; সোশ্যাল মিডিয়ার এই যুগে সাংবাদিকতা কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন; বাংলাদেশে ক্যারিয়ার হিসেবে সাংবাদিকতার ভবিষ্যৎ কেমন; সাংবাদিকতায় কত ধরনের কাজ রয়েছে; বিভিন্ন ধরনের সংবাদমাধ্যমের কাজের ধরন ও পার্থক্য; কোন কাজের জন্য কী যোগ্যতা প্রয়োজন; সাংবাদিকতায় বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা; সাংবাদিকতায় আসতে গেলে জার্নালিজমের শিক্ষার্থী হওয়া জরুরী কি না এবং সাংবাদিক হতে গেলে কী ধরনের প্রস্তুতি লাগবে ইত্যাদি।
Earn a Certificate upon completion
Start instantly and learn at your own schedule.
No prior experience required.
Highlight curated, trending, or personalized courses that push users closer to enrollment - based on what they've just learned about GoEdu’s credibility.
No courses available for the selected category and filter.