আমরা কিভাবে আমাদের সন্তানদের লালন পালন করছি ? তাদের গড়ে তুলছি ? এ বিষয়ে কি কখনো আমরা ভেবে দেখেছি ? আমার কিছু প্রশ্নের উত্তর দিলেই আপনি এই কোর্সটি সম্পর্কে জানতে পারবেন। প্রশ্ন ০১ - একজন ধনি ব্যক্তির একটা দামি গাড়ি আছে, তার মানে উনি ভালো গাড়ি চালায়। আপনি কি একমত ? প্রশ্ন ০২ - একজন মানুষের একটি পুকুর আছে তার মানে উনি অনেক ভালো সাঁতার কাটে। আপনি কি একমত? প্রশ্ন ০৩ - একজন মানুষের অনেক কৃষি জমি আছে, তার মানে উনি অনেক ভালো কৃষক। আপনি কি একমত ? প্রশ্ন ০৪ - একজন মানুষের অনেক সন্তান আছে, তার মানে উনি একজন আদর্শ বাবা অথবা মা। আপনি কি একমত ? আমি জানি আপনার দ্বিমত আছে। দামি গাড়ি থাকলে যেমন ড্রাইভার হওয়া যায়না । পুকুর থাকলে সাঁতরানো যায় না। জমি থাকলে কৃষক হওয়া যায় না। আবার ঠিক তেমনি সন্তান জন্ম দিলেই বাবা-মাও হওয়া যায় না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আদর্শ বাবা-মা হওয়ার জন্য যে দক্ষতা প্রয়োজন সেটি অন্তর্ভুক্ত নেই। আমরা শিখছি না। আমাদের বাবা-মাও শিখেনি। ঠিক এ কারণেই আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি কোর্স নিয়ে যা শুধু বাবা-মাদের জন্যই নয় বরং প্রত্যেকটি মানুষের জন্য জরুরী। সংক্ষিপ্ত এই কোর্সটি শেষ করে আপনি হয়ে উঠবেন একজন দক্ষ, সচেতন ও আদর্শ মানুষ যে জানে কিভাবে আপনার সন্তানটিকে সঠিকভাবে লালন-পালন করতে হয়।
এই কোর্স শেষে অংশগ্রহণকারী ব্যক্তি জানতে পারবেন -
ইমোশনাল ইন্টেলিজেন্স বা ই-কিউ কেন আই কিউ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনার সন্তানকে ইমোশনালি ইনটেলিজেন্ট করে গড়ে তুলবেন।
কিভাবে আপনার সন্তানের কাছ থেকে আপনি নিজে শিখবেন।
কঠিন ও কষ্টের সময় গুলোতে কিভাবে তাদের পাশে থাকবেন এবং মতবিনিময় করবেন।
কিভাবে তাদের বন্ধু হয়ে উঠবেন।
কিভাবে তাদের লুকিয়ে থাকা প্রতিভা ভেতর থেকে বের করে আনবেন।
সমস্যার সমাধান আপনি করে দিবেন নাকি এমনভাবে তৈরি করবেন যে তারা নিজেরাই সমধান করতে পারে।
সন্তানের সব কথা সোনার মতন একজন দুর্দান্ত শ্রোতা হয়ে উঠবেন।
মডেল বা আদর্শ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে সন্তানের কাছে উপস্থাপন করবেন।
Challenge Based Parenting কোর্সটি কাদের জন্য?
এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য যারা বর্তমানে বাবা-মা কিংবা আশা করছেন কিছু দিনের মধ্যে বাবা-মা হবেন বা আশা করছেন ভবিষ্যতে কোন একদিন বাবা-মা হবেন। তবে এই কোর্সটি শিক্ষকদের জন্য অনেক বেশি সহায়ক হবে। শুধু তাই নয় নিজের ভাই-বোন কে সঠিক ভাবে লালন পালনেও এই কোর্সটি আপনাকে আলো দেখাতে পারে।
Challenge Based Parenting কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
১ ঘন্টারও কম সময়ে ১৬ টি লেকচার
কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
বিনামূল্যে কোর্সটি থেকে শিখুন, শুধুমাত্র সার্টিফিকেট প্রয়োজন হলে ২০০ টাকা প্রদান করে Instructor কে অনুপ্রাণিত করুন।
Highlight curated, trending, or personalized courses that push users closer to enrollment - based on what they've just learned about GoEdu’s credibility.
No courses available for the selected category and filter.